Terms of service

তাজরি (Tajori)-এর মাধ্যমে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের গ্রাহকদের জন্য একটি নিরাপদ এবং বিশ্বস্ত শপিং পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী এবং প্রি-অর্ডার প্রসেসটি মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্ডার কনফার্ম করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি জ্ঞাপন করছেন।

 প্রি-অর্ডার এবং বুকিং প্রসেস (Pre-Order Booking Process):

  • আমাদের কালেকশনের একটি বড় অংশ সরাসরি পাকিস্তান থেকে কাস্টমারদের চাহিদানুযায়ী প্রি-অর্ডারের মাধ্যমে আমদানি করা হয়।

  • যেকোনো প্রি-অর্ডার (Pre-Order) সফলভাবে কনফার্ম করার জন্য প্রোডাক্টের মোট মূল্যের ৩০% টাকা অ্যাডভান্স পেমেন্ট (Advance Payment) করতে হবে।

  • আপনি যখন অর্ডারটি প্লে করবেন, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং ৩০% অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমেই কেবল আপনার ড্রেসটি পাকিস্তানের অফিশিয়াল ব্র্যান্ড থেকে বুকিং করা হবে। অ্যাডভান্স পেমেন্ট না করা পর্যন্ত কোনো প্রি-অর্ডার প্রসেস বা বুকিং করা হবে না।

অবশিষ্টাংশ পেমেন্ট এবং ডেলিভারি টাইমলাইন (Remaining Payment & Delivery):

  • প্রোডাক্টের বাকি ৭০% টাকা ড্রেসটি বাংলাদেশে পৌঁছানোর পর ডেলিভারি নেওয়ার সময় (Cash on Delivery) অথবা ডেলিভারির পূর্বে পরিশোধ করতে পারবেন।

  • পাকিস্তান থেকে ড্রেসটি বাংলাদেশে এসে আপনার হাতে পৌঁছাতে সাধারণত ১৪ থেকে ২১ কার্যদিবস (Working Days) সময় লাগে।

  • ⚠️ বিশেষ সতর্কীকরণ: যেহেতু ড্রেসগুলো এয়ার কার্গো বা ফ্লাইটের মাধ্যমে আসে, তাই অনেক সময় ফ্লাইট শিডিউল বিপর্যয়, এয়ারলাইন্সের জটিলতা কিংবা আন্তর্জাতিক কাস্টমসের ক্লিয়ারেন্সের কারণে ২১ দিনের চেয়েও কিছুটা বেশি সময় লেগে যেতে পারে। এটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক লজিস্টিক প্রসেস এবং আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত। এমন পরিস্থিতি তৈরি হলে আমরা আন্তরিকতার সাথে আপনাকে ড্রেসের কারেন্ট আপডেট জানিয়ে দেব। এই ধরনের সামান্য বিলম্বের জন্য অর্ডার বাতিল বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না।

 অর্ডার বাতিলকরণ নীতি (Order Cancellation Policy):

  • একবার ৩০% অ্যাডভান্স পেমেন্ট করে ড্রেস পাকিস্তান থেকে বুকিং হয়ে যাওয়ার পর, কোনো অবস্থাতেই অর্ডারটি বাতিল (Cancel) বা পরিবর্তন করা যাবে না।  যদি কোনো কাস্টমার ড্রেসটি বাংলাদেশে আসার পর বাকি ৭০% পেমেন্ট করতে অস্বীকৃতি জানান বা ড্রেসটি রিসিভ না করেন, তবে তার প্রদত্ত ৩০% অ্যাডভান্স বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য (Non-Refundable) বলে গণ্য হবে এবং অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

স্টক এবং প্রাপ্যতা (Stock Availability):

  • পাকিস্তানি ব্র্যান্ডগুলোর স্টক খুব দ্রুত শেষ হয়ে যায়। যদি কোনো কারণে আপনার বুকিং করা ড্রেসটি পাকিস্তানি মূল ব্র্যান্ডের স্টকে শেষ (Out of Stock) হয়ে যায়, তবে আমরা আপনাকে দ্রুত জানাব এবং আপনার দেওয়া ৩০% অ্যাডভান্সের পুরো টাকাটি ১-৩ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ রিফান্ড (Full Refund) করে দেওয়া হবে।

📞 যেকোনো জিজ্ঞাসা বা সহায়তায় আমাদের নক করুন:

অ্যাডভান্স পেমেন্টের প্রসেস, বিকাশ/নগদ নাম্বার বা অর্ডার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ যোগাযোগ করুন: